× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের কুষ্ট রোগি অনুসন্ধান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৯-১৮)
কুষ্ট রোগের সক্রিয় কেইস অনুসন্ধানে মাঠে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বুধবার সকাল থেকে মেহেরপুর শহরের বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সন্দেহভাজন রোগিদেরকুষ্ট রোগ নির্ণয় করা হয়। ঐ এলাকার প্রতিটি বাড়িতে অনুসন্ধান চালিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কুষ্ঠ রোগি সনাক্ত করেন চিকিৎসকেরা। পরে তাদেরকে তালিকাভুক্তকরে প্রাথমিকভাবে চিকিৎসার আওয়াতায় নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ট কর্মসূচির উপ-পরিচালক ও প্রগ্রাম ম্যানেজার (লেপ্রোসি) ডাঃ মোঃ শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ জি কে এম শামসুজ্জামান, জেলা সিভিল সার্জন অফিসের প্রগ্রাম অর্গানাইজার রহিদুল ইসলাম, জাতীয় কুষ্ট কর্মসূচির এনামুল হক, এইপি কোঅর্ডিনেটর সন্ধা রানী সহ জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিরা সেখানে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে সন্দেহভাজন ২০ জনের মধ্যে ৮জন কুষ্ট রোগি সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ট কর্মসূচির উপ-পরিচালক ডাঃ মো ঃ শফিকুল ইসলাম বলেন, কয়েকবছর আগেও এই অঞ্চলে কুষ্ট রোগের প্রাদুর্ভাব ছিল না, মানুষের সচেতনতার অভাবে এই রোগের বিস্তার ঘটেছে। সেগুলো সনাক্ত করে রোগিদের সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগের প্রার্দুভাব কমিয়ে আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..