মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (১৫-১০-১৬)ঃ  মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম, ইফার সহকারি পরিচালক শাহিন কবির, জেলা মৎস্য কর্মকর্ত ড. নাজমুল হাসান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।