× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

মেহের আমজাদ, মেহেরপুর

মেহেরপুরে কালো পতাকাসহ ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
মেহেরপুরে কালো পতাকাসহ ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

মেহেরপুরে কোর্ট জামে মসজিদ মার্কেটের দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃতীয় দিনের কর্মসূচিতে দোকান বন্ধ রেখে কালো পতাকা হাতে করে অবস্থান ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

গতকাল শনিবার বেলা ১১ টার দিকে হোটেল বাজার মোড়ে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র ব্যবসায়ীরা একত্রিত হয়ে কালো পতাকা হাতে করে অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সিনিয়ন সহ-সভাপতি শেখ মোমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,গত ০৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫টি দোকান আদালতে বিচার চলমান থাকা অবস্থায় উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির ৫ দিনের কর্মসূচির তৃতীয় দিন বেলা ১১টায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কলো পতাকা সহ ২৫ মিনিট অবস্থান ধর্মঘট পালন করেন।

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত পরবর্তি কর্মসূচির মধ্যে রয়েছে ১২ জুন সকাল সাড়ে ১০ টায় কাফনের কাপড় সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, প্রয়োজনের হরতালের মত কর্মসূচি ।


এ ক্যটাগরির আরো খবর..