মেহের আমজাদ,মেহেরপুর (১২-১০-১৬) : মেহেরপুরে শহরে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের ঘটনায় দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন শহরের নতুন পাড়ার আজমত আলীর ছেলে মামুন এবং একই পাড়ার আনারুল ইসলামের ছেলে সাকিব হোসেন ।
সোমবার সন্ধ্যায় নতুন পাড়ার আসাদুলের লেবু বাগানে এ ধর্ষনের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে এস আই রফিকুল ইসলাম-এর নেতৃত্বে এদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ধর্ষনের ঘটনায় মঙ্গলবার মেহেরপুর সদর থানায় ধর্ষিতার ফুফু আফরোজা খাতুন বাদি হয়ে মামুন হোসেনকে প্রধান করে একটি মামলা দায়ের করেন।
পুলিশের ভাষ্য, সোমবার বিকালে মামুন হোসেন তার সঙ্গীদের সহযোগীতায় কলেজ ছাত্রীকে ফুসলিয়ে নতুন পাড়ার আসাদুলের লেবু বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মামুন হোসেন তার ভাইয়ের মেয়েকে জোরপূবর্ক ধর্ষন করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ঘটনার পর মঙ্গলবার থানায় পরিবারে পক্ষ থেকে একটি ধর্ষন মামলা দেওয়া হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের ঘটনায় থানায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সহ দুই জনকে আটক করে। বুধবার তাদের বিরুদ্ধে ধর্ষনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এদিকে ডাক্তারী পরীক্ষার জন্য কলেজ ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।




