মেহেরপুর শহরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়ন প্রচারপত্র বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০৭-১৮): “শেখ হাসিনার সরকার বার বার দরকার” এই শ্লোাগানে মেহেরপুর শহরের বড় বাজার এবং কাথুলী সড়কের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে উন্নয়ন প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়ন প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর জালাল,কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হাশেম আলী, ছাত্র নেতা মোঃ ইব্রাহীম, আল মামুনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা প্রচারপত্র বিতরণ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।