মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৩-১৭) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেল প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীপের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেল নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রকি-উল আলম, ডি.এফ.এ-এর সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ ।



