× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেয়েকে ট্রেনের সামনে ছুড়ে ফেলে হত্যার পর আত্মহত্যা করলো মা

admin
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ে দেড় বছর বয়সী মেয়ে মনিকে ট্রেনের সামনে ছুড়ে ফেলে হত্যার পর নিজে ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন শ্যামলী বসাক (২২) নামের এক মা।

 

১৩মে (শনিবার) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের ধাক্কাপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের অরুণ বসাকের মেয়ে শ্যামলী বসাক।

 

এলাকাবাসী জানায়, তিন বছর আগে ঠাকুরগাঁওয়ের রুহিয়া-ঘুরনগাছ গ্রামের প্রদীপের সাথে শ্যামলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতে থাকতেন। শ্যামলি-প্রদীপ দম্পতির দেড় বছর বয়সী মেয়ে মনি বসাক প্রতিবন্ধী ছিল।

 

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনটি দুপুরে পঞ্চগড়ের ধাক্কাপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় পৌঁছায়। এ সময় শ্যামলী তার মেয়েকে ট্রেনের সামনে ছুড়ে ফেলে। পরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে দু’জনে ঘটনাস্থলেই মারা যায়।

 

পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার জানায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে পড়ে থাকা ভ্যানেটি ব্যাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল ফোনের মাধ্যমে শ্যামলী বসাকের পরিচয় নিশ্চিত হন


এ ক্যটাগরির আরো খবর..