× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত উৎকর্ষ বিকাশে এক নতুন মাত্রা -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

বাংলাদেশের তরুণদের অসাধ্য কিছুই নেই। মানুষের জন্য কাজ করতে এবং রোবটকে মানবকল্যাণে নিয়োজিত করতে তিনি তরুণদের প্রতি আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘মেকাট্রনিক্স এবং ইন্ড্রাস্ট্রি ৪.০: প্র্যাক্টিস-ওরিয়েন্টেড এডুকেশন এবং ট্রেনিং ফর এমেপ্লই’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাম্প্রতিক বিশ্বে প্রযুক্তিগত উৎকর্ষ বিকাশে এক নতুন মাত্রা। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার বিজ্ঞান এই তিনটি বিষয়ের সমন্বয়ে মেকাট্রনিক্সের তত্ত্বীয় ভিত রচিত হলেও ইতোমধ্যেই একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে স্থান করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে এই নতুন সংযোজন বাংলাদেশের মেধাবী প্রজন্মকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে বিশেষ ভূমিকা পালন করবে।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সেমিনার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই মুক্তিযুদ্ধ হয়েছিল। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তিনি আরো বলেন, বাঙালি জাতির জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যের ও লজ্জাজনক যে, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে অচিরেই এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. লাফিফা জামাল। সেমিনারের কীনোট স্পিচ উপস্থাপন করেন রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান।


এ ক্যটাগরির আরো খবর..