উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক কাজী জোহরা বেগমের ভাতিজা এবং অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী ফউন্ডেশনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিন গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী ফউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের লোকজন। মরহুম কাজী আব্দুস সবুর মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি তার কর্মের মাধ্যমে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার(৩১ জানুয়ারি) বাদ জুম’আ উপজেলার গোপালপুর মাঠে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর সারা জীবন সাধারন মানুষের সেবায় নিয়েজিত ছিলেন। তবে তিনি বিয়ে করেন নি। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, মো. ফজলুল হক বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এসময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক ও সিনিয়র সাংবাদিক চিত্ত রঞ্জন কর প্রমুখ।




