× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

মানবজাতির জন্য সুখবর, ক্যানসার ও হৃদরোগের টিকা আসছে

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
cancer

আগামী পাঁচ বছরের মধ্যে ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের টিকা আবিষ্কারের সুখবর দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বলছেন, এই টিকা নিয়ে গবেষণাগুলো দারুণ আশা দেখিয়েছে। তাদের মতে, এতে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হতে পারে।

মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ডা. পল বার্টন বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় সব ধরনের রোগের চিকিৎসা দিতে সক্ষম হব আমরা। লাখ লাখ মানুষ এটি নিয়ে উপকৃত হবে। পুরো মাত্রায় ব্যবহারের জন্য ক্যানসার, হৃদরোগের মতো শারীরিক সমস্যার টিকা ২০৩০ সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। আমি মনে করি, আমাদের কাছে বিরল রোগের জন্য এমআরএনএ-ভিত্তিক থেরাপি থাকবে। এখন থেকে ১০ বছর পর আমরা এমন একটি বিশ্বের কাছে চলে যাব, যেখানে আপনি সত্যিকার অর্থে একটি রোগের জেনেটিক কারণ শনাক্ত করতে পারবেন। তখন এমআরএনএ-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে ঠিক করা যাবে।

ডা. পল বার্টন আরও বলেন, এমআরএনএ টিকার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্তকারী ভাইরাসের নির্দোষ স্পাইক প্রোটিনগুলোকে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এগুলো শরীরে জিনগত নির্দেশনা দিয়ে থাকে। নির্দেশনাগুলো টিকা নেওয়া মানুষের শরীরে তখন স্পাইক প্রোটিন তৈরি শুরু করে। এই প্রোটিন বা অ্যান্টিজেনগুলো ক্ষতিকর সেলগুলোকে শনাক্ত করতে এক ধরনের বার্তা দেয়। এরা তখন শরীরে রোগপ্রতিরোধী ব্যবস্থাকে বলে দেয় কী করতে হবে এবং কাকে খুঁজতে হবে। ক্যানসারের টিকা তৈরির ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে। যেখানে রোগপ্রতিরোধী ব্যবস্থা ক্যানসারের সেলকে নষ্ট করে ফেলবে।


এ ক্যটাগরির আরো খবর..