× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করায় – মধুখালীতে ড.ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধি:  ২৩শে জুলাই শনিবারঃ অধ্যাপক ড. এস.এম ওয়াহিদুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করায় মধুখালীতে  উপজেলা মাধ্যমিক  শিক্ষা প্রশাসনের আয়োজনে ও  মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে  সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  পরিমল  চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আঃ আউয়াল  আকনের সঞ্চালনায় শুক্রবার বিকেলে  উপজেলা মিলনায়তনে  অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড.এস.এম ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।

আলোচনা সভায় বক্ত্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হক, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি  রবীন্দ্র নাথ গুহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান।  এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর পিতা  খন্দকার মোরশেদ রহমান লিমন, প্রধান অতিথির দুলাভাই ও অবসরপ্রাপ্ত  সরকারী  কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।

সংবর্ধনায় প্রধান অতিথিকে ক্রেষ্ট  উপহার দেওয়া হয় । জাকজমকপূর্ন সংবর্ধনায় প্রধান অতিথি ফুলেফুলে শিক্ত হয়ে আনন্দ অশ্রু নয়নে  তিনি তার বক্তব্যে বলেন  আজ আপনারা আমাকে যে ভালবাসা আর শ্রদ্ধা দিলেন  আমি কখনও সেটা ভুলব না । আপনাদের  এই ভালবাসায়  আমাকে ঋনে বাধলে দায়ীত্বও  বারিয়ে দিলেন।
জেলার বিভিন্ন  প্রান্ত থেকে স্কুল কলেজের  শিক্ষকগন  অনুষ্ঠানের  প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..