× Banner
সর্বশেষ
গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে – প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান

মাদ্রাসা পরিদর্শনে বাংলাদেশে আসছেন পাকিস্তানের দুই বিশিষ্ট ইসলামি স্কলার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২৬
মাদ্রাসা পরিদর্শনে

ইসলাম ধর্মীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোর শিক্ষাকার্যক্রম পরিদর্শন, আলেম-ওলামা এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের দুই বিশিষ্ট ইসলামি স্কলার।

আয়োজক প্রতিষ্ঠান মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের আমন্ত্রণে তারা ১০ দিনের সফরে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। সফরকালে দেশের বিভিন্ন মাদ্রাসা ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ এবং শিক্ষামূলক মজলিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

সফরকারী দুই অতিথি হলেন মাওলানা মাসুম উল হক নকশবন্দী মোজাদ্দেদী এবং শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মুহাম্মদ।

মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মাহমুদ জানান, মাওলানা মাসুম উল হক এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামি শিক্ষাকেন্দ্র দারুল উলুম হাক্কানিয়া আকোড়া খটকের একজন ফারেগ (গ্র্যাজুয়েট)। তিনি পীর জুলফিকার নকশাবন্দী (রহ.)-এর নিকট থেকে খেলাফত ও ইজাযত লাভ করেছেন এবং চারটি তরিকাতেই তার ইজাযত রয়েছে। পাশাপাশি তিনি একজন প্রখ্যাত হাকিম (চিকিৎসক) হিসেবেও পরিচিত এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তাসাওউফের খেদমতে নিয়োজিত রয়েছেন।

অপরদিকে, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশাবন্দী (রহ.) প্রতিষ্ঠিত মাহাদুল ফকীর আল-ইসলামীর শায়খুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মুহাম্মদ একজন সুপরিচিত আলেম ও সুবক্তা। সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম সমাজ—উভয় শ্রেণির শ্রোতাদের উপযোগী করে সহজ, প্রাঞ্জল ও জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

বাংলাদেশ সফরকালে তারা দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার বর্তমান প্রধান মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়ার আমন্ত্রণে চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসাও পরিদর্শন করবেন।

এদিকে, সফরকে সামনে রেখে আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানের লক্ষ্যে এক মাস মেয়াদি ভিজিট বা কালচারাল ভিসার জন্য ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..