× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে ৪২০ বস্তা সারসহ ট্রাক জব্দ, আটক ২ জন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
treak

মাদারীপুরের ডাসারে ৪২০ বস্তা টিএসপি সার ও ট্রাকসহ দু’জনকে আটক করছে পুলিশ।সোমবার(২ডিসেম্বর) সন্ধ্যার দিকে সার ও ট্রাকসহ দুজনের আটকের  খবর নিশ্চিত করছেন ডাসার থানা পুলিশ।
আটককৃতরা হলেন- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আমির সরদারের ছেলে ট্রাক চালক মো.সাগর সরদার(২২) ও একই গ্রামের ইউনুস খলিফার ছেলে ট্রাকের হেল্পার সোহান(২৪) খলিফা।
পুলিশ জানায়, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর থেকে ফরিদপুরে সার পাচার করা হচ্ছে এমন খবরে সোমবার রাত ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ নামক স্থানে ৪২০ বস্তা সারসহ ট্রাকটি(ঢাকা মেট্রো ট-১৬-৫০২৩) জব্দ করে পুলিশ।এসময় দু’জনকে আটক করা হয়।
এবিষয়ে ডাসার থানার এসআই মো.  আজাদ বলেন,সার পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪২০ বস্তা সারসহ ট্রাক ও দু’জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫-বি/২৫-ভি মামলা রুজু করা হয়েছে।মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..