মাদারীপুরের ডাসারে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

মাদারীপুরের ডাসারে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৪৫তম মেলা,৮তম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু, সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.শওকত আলী মোল্লা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি  অ্যান্ড কলেজর অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম,উপজেলা মাধ্যমিক অফিসার আশরাফুজ্জামান,উপজেলা একাডেমীক সুপার ভাইজার স্বপ্না আক্তার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সানমন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা ইসরাত ইমাম, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহাদেব বাড়ৈ।এছাড়াও  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারের মেলায় উপজেলার ৩ টি কলেজ ও ৯ টি স্কুলের মোট ১২ টি স্টল অংশগ্রহণ করে।এতে ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে শশিকর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ ও তৃতীয় স্থান অর্জন করে সানমন্দি উচ্চ বিদ্যালয়।সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেন সানমন্দী উচ্চ বিদ্যালয়।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।