স্টাফ রির্পোটার: মাদারীপুরের কালকিনিতে মটর সাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন ও আহত ১জন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার দেওয়ার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে সিটি খান নামক স্থানে ঘটে। মোল্লার হাট-ভূরঘাটা সড়কের সিটি খান নামক স্থানে গাছের সাথে সংর্ঘষে রফিকুল ইসলাম শরীফ, জাহিদুল ইসলাম হাওলাদার মটর সাইকেলে করে কালকিনি আসার সময় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে দুজনে অহত হয়ে পড়ে থাকেন।
এলাকার মানুষ তাদের উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার রফিকুল ইসলাম শরীফকে নিহত ঘোষনা করেন।। অপর আরোহী জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানাযায় যে, দুজনের বাড়ি মুলাদি উপজেলার মালের হাট গ্রামে। কালকিনি থানার ওসি নাছির উদ্দিন জানান,আমরা লাশ উদ্ধার করেছি এবং অন্যান্য ব্যাবস্থা নিচ্ছি।