× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে দুইঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ২য় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে লিফটের ৫ম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন অনেকেই।

এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়া নারীসহ ১০ জন পড়েন চরম আতঙ্কে। প্রচন্ড গরমে শুরু হয় চিৎকার চেচামেচি। খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে প্রায় দুইঘন্টা পর দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হয়নি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’


এ ক্যটাগরির আরো খবর..