× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

মাদারীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কিশোরীর উপর অমানসিক নির্যাতন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ জেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে বাবা হারা এতিম কিশোরী অমানসিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অচেতন অবস্থায় চিৎকিসা নিচ্ছে।

স্থানীয় সুত্রে জানা যায় কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া এলাকায় মৃত শাজাহান শিকদার মেয়ে পপি আক্তার(১৩)  সোমবার সন্ধ্যার কিছুক্ষন আগে নিজ বাড়ীর কলপাড়ে হাতমুখ ধোয়ার উদ্দেশ্যে গেলে শাজাহান মাতুব্বর তাকে ডাক দিয়ে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে পপি পালাতে গেলে পুকুরে পড়ে যায়। নির্যাতনকারী পুকুরে গিয়ে পপিকে পানিতে চুবাতে থাকে। এবং পুকুর থেকে পাড়ে তুলে আবারো মারধর করে। পরে পপির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে শাজাহান মাতুব্বর পালিয়ে যায়। এরপর  অচেতন অবস্থায় পপিকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরও জানা যায় জমিসংক্রান্ত বিষয় নিয়েই কিশোরীকে হত্যা চেস্টা করা হয়েছিল।

পপি আক্তারের মা বিলকিস বেগম জানান,তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আগে থেকেই হামলাকারীদের সাথে পূর্বশত্রুতা রয়েছে। পপির বাবা জীবিত না থাকায় আমাদের অসহয়াত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানাভাবে তারা পপিকে ও আমার উপর নির্যাতন করতো। আমি এর সঠিক বিচার চাই।


এ ক্যটাগরির আরো খবর..