মাদকমুক্ত সমাজ নাহলে এসডিজি বাস্তবায়ন সম্ভাব নয়-স্বপন দাশ

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেছেন, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে না পারলে এসডিজি বাস্তবায়ন করা সম্ভাব নয়।

তিনি গতকাল মঙ্গলবার বিকালে পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, পুরুষ ভাইস চেয়ারম্যান মুস্তাইদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম-কে দেওয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে গণসংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি অরো বলেন, মানসম্মাত শিক্ষার মান উন্নয়নে যেমন আমাদের কাজ করতে হবে তেমনী সমাজ হতে বল্যবিবাহ বন্ধে আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। আর সেটি যদি বাস্তাবায়ন করা যায় তাহলে দেশ ও জাতির উন্নতি সাধন করা সম্ভাব হবে। ইউনিয়ন আ,লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ¦ শেখ শাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান মুস্তাইদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক অঞ্জন কুমার দের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবির কুমার মিত্র, সদস্য জীবন কুমার ঘোষ, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম মোড়ল, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন টুটুল, আ,লীগ নেতা সেলিম মাসুদ, রতন কুমার চ্যাচাজী, মোশারেফ হোসেন, শেখ ফজলুর রহমানে, শম্ভু মিত্র, ছাত্রলীগের সভাপতি আছাবুর রহমান ও শ্রমিকলীগের সভাপতি অপিরুদ্দিন অপি প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথিদেও ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।