এম এস আর মিরাজ, যশোর: যশোর গোয়েন্দা পুলিশ ২৭০ পিচ ইয়াবাসহ মিঠু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, যশোর গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বিকেলে মুড়লি মোড়ের রেলক্রসিং গেটের সামনে থেকে মিঠু হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আব্দুল মালেক কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন। সে যশোর সদর উপজেলার মুড়লি এলাকার আশিকের ছেলে।





