বেনাপোলে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে ৪ কেজি গাঁজা সহ কুদ্দুস আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের জুব্বার আলীর ছেলে কুদ্দুস।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় অফিসার ফোর্স সহ বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ আসামী কুদ্দুসের নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির মুরগির ঘরের মধ্যে হতে ৪ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।