মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর গতকাল সোমবার মাগুরা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগ ও প্রচারণায়সাইফ্জ্জুামান শিখরের সাথে অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, জেলা যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
গণসংযোগ করার সময় সাইফুজ্জামান শিখর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন এবং তাদেরহাতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন।তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সাইফুজ্জামান শিখরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর তিনি আগে রবিবার বিকালে মাগুরা সদর উপজেলার ধলহরা হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।




