মাগুরা প্রতিনিতিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সভা, সমাপনী ও পুরস্কার বিতরণ আজ সোমবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দি, জেলা এনজিও কো-অর্ডিটের আব্দুল হালিম, সমাজ সেবক বাসুদেব কুন্ডু, মৎস্য চাষি আসাদুজ্জামান প্রমুখ। সভা শেষে ৫ জন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য গত জেলায় ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে‘ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।