× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মাগুরার বৈঠাখালিতে শতবছরের ঐতিহ্যবাহি কবিগান

admin
হালনাগাদ: সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী কবি গানের আসর। স্থানীয় গ্রামবাসীর আয়োজন রোববার  সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ গান অনুষ্ঠিত হয়।

এবারের আসরে “ভক্ত ভগবান ” পালা গান পরিবেশন করেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল কবিয়াল শ্যামল সরকার ও অরূপ সরকার।

পাল্টাপাল্টি যুক্তি, তর্ক ও গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে এ গান অনুষ্ঠিত হয়। যা হারমনিয়াম, ঢোল, বাশি, বেহালাসহ বিভিন্নবাদ্যযন্ত্রের তালে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূর-দুরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন।

এলাকাবাসী অধ্যক্ষ শ্যামল বিশ্বাস জানান, একশ’ বছরের বেশি সময় ধরে বৈঠাখালী গ্রামে এ কবি গান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলা পহেলা কার্ত্তিক স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ গানের আয়োজন করে থাকেন। এ গান উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা।


এ ক্যটাগরির আরো খবর..