× Banner
সর্বশেষ
বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহব্বত হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের সাথে যৌন হয়রানিমূলক আচরণের লিখিত অভিযোগ করেছে ওই কলেজের আবাসিক ছাত্রীরা।

আজ শুক্রবার(২৬মে) সকালে ওই অধ্যক্ষের আপত্তিকর ও যৌন হয়রানিমূলক আচরণের প্রতিবাদে ১৮ জন আবাসিক ছাত্রী জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক, পুলিশ সুপার, ডি.ডি এনএসআই মাগুরা ও স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ জানায়।

ভুক্তভোগী আবাসিক ছাত্রীরা তাদের স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানান-  প্রফেসর মহব্বত হোসেন অধ্যক্ষ হিসেবে কলেজে যোগদানের পর থেকে যখন তখন আবাসিক হলের মেয়েদের কক্ষে ঢুকে পরেন। তিনি ছাত্রীদের শরীরে হাত দিয়ে, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক আচরণ করেন। তিনি ছাত্রীদের ডার্লিং, লাভারসহ বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন এবং তার প্রাইভেট কারে চড়ে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। সম্প্রতি অধ্যক্ষের এসব আচরণের প্রতিবাদ করলে তিনি ছাত্রীদের উপর নানা হয়রানিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দেন। গত ২৫ মে ওই ছাত্রীদের অধ্যক্ষের কক্ষে আটকে রেখে এ বিষয়ে বাইরে কোনরকম মুখ না খোলার জন্য ভয়ভীতি দেখান অধ্যক্ষ প্রফেসর মোঃ মহব্বত হোসেন।

এ বিষয়ে সাংবাদিকরা কলেজ অধ্যক্ষ মহব্বত হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ কলেজে আসার পর প্রশাসনিক, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তণের জন্য তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে কলেজে নিয়মিত উপস্থিতি, নিয়মিত ক্লাস, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব পরিচালনা, সাংস্কৃতিক অনুষ্ঠান করার কাজ তিনি শুরু করেছেন। যে কারণে কলেজের কিছু শিক্ষকের প্রাইভেট ব্যবসায় সমস্যা হয়। ওই শিক্ষকরাই  তার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে নানাভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলে তিনি জানান।

এ প্রসঙ্গে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান জানান- অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি একজন সিনিয়র অফিসারকে দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে দোষি প্রমাণিত হলে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..