বোদায় কৃষকদের কাছ থেকে সরাসরি গম ক্রয় কার্যক্রম শুরু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারী গুদামে গম ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
২৬মে (শুক্রবার) সকালে পঞ্চগড়-২ সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বোদা উপজেলা পরিষদ অডেটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে এক কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যপ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, সহ সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী দুলাল ও ওসি একেএম নুুরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।