ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের খাল থেকে অজ্ঞাত (২৮) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার নাম বা পরিচয় পাওয়া যায় নি।
মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, দুপুরে পীরগাছা খালপাড়া এলাকাবাসী খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে।





