স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মফস্বলের সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
দুই দিনের ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিনে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতারা দেশের মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।
সাংবাদিকদের আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, তাঁদের অসুবিধা ও দাবিগুলো পূরণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন।
রাষ্ট্রপতি একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং প্রেসক্লাবের নির্বাহী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত





