মনোনয়ন না পাওয়ায় গাংনীতে জেলা বিএনপি’র সভাপতির কুশপুত্তলিকা দাহ

মেহের আমজাদ , মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুবার নির্বাচিত চেয়ারম্যান আবদুল আওয়ালকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার বামুন্দী বাজারে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে বামুন্দী বাসষ্টান্ডে এসে শেষ হয়।
বক্তরা বলেন বর্তমান চেয়ারম্যান আঃ আওয়াল কে বাদ দিয়ে জন বিছিন্ন আমিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পক্ষপাতিত্ব করে মনোনয়ন দেওয়ায় এ এলাকার বিএনপি ক্ষতিগ্রস্থ হবে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। যদি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে দলের স্বার্থে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।