মধুখালী প্রতিনিধি মধুখালীতে উপজেলা ও পৌর কৃষক লীগের আয়োজনে উপজেলা ও পৌর কৃষক লীগের সম্মেলন পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও এর বাস ভবন চত্বরে কৃষক নেতা সৈয়দ রাশিদুল আলম (খসরু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষক লীগের সহসভাপতি, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ কোবিরুল আলম মাও। এসময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগৈর সহসভাপতি মোঃ হামিদুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বাসার, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান রুকু মৃধা,কৃষক নেতা মো. আদর আলী সহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আগামি ৩০ জুলাই মধুখালী উপজেলা ও পৌর কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করেন।
এছাড়া সংসদ নির্বাচন উপলক্ষ্যে ডুমাইন ইউনিয়নে নিশ্চিন্তপুর, ডুমাইন বাজারে নির্বাচনী প্রচারাভিয়ান পরিচালনা করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সংঙ্গে ছিলেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান (আজাউল) সহ আড়পাড়া, কামারখালী, ডুমাইন এবং বাগাট ইউনিয়নের নেতা কর্মীবৃন্দু প্রমুখ।



