× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মঠ-মন্দির, বাসা-বাড়িতে হামলা ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিন্দু ছাত্র মহাজোট

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

গৌতম বুদ্ধ পালঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগজ্ঞের মাধবপুর, সিলেটের বালুচর সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান মঠমন্দির, বাসা-বাড়িতে হামলা ভাংচুরলুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ ।

আজ (সোমবার) সংগঠনের জেলা শাখার আহবায়ক গৌতম বুদ্ধ পাল ও যুগ্ন আহবায়ক রিংকু ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন ।

বিবৃতিতে নেতৃবৃন্দ, কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহারে যে, নারকীয় তান্ডব চালানো হয়েছিল  সেই ঘটনা ভুলতে না ভুলতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীপাবলীর উৎসব চলাকালে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্টি (হেজাবি) কর্তৃক যে নারকীয় তান্ডব চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা কোন  বিচ্ছিন্ন ঘটনা নয় কিছু দিন আগে সিলেটের ইস্কন মন্দিরেও যা হয়েছিল পৃথিবীর সকল বিবেকবান মানুষ প্রত্যেক্ষ করেছে, কিন্তু রাষ্ট্রের ভূমিকায় আমরা হতাশ হয়েছিলাম, ঢাকার রাজপথে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, ফেনিতে মায়ের পেটে লাথি মেরে গর্ভের শিশুকে হত্যা, পার্বতিপুরে ৫ বছরের শিশু পূজা বিশ্বাসকে ধর্ষণ, ঝিনাইদহে স্কুল ছাত্রী পূজা মজুমদারকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা প্রমাণ করে এদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় । 

বিচারহীনতার সংস্কৃতি ও নিরাপত্ত্বার কথা চিন্তা করে এখনও হিন্দুরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে । কিন্তু দেখার কেউ নেই । এতে দেশের সকল সংখালঘুরা প্রকাশ্য প্রতিবাদ না করতে পারলেও সার্বক্ষণিক চোথের ঈশারায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন ব্যবস্থা করা সহ বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের কাছে জোর দাবি জাননো হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..