ঢাকার রাজধানীর মিরপুরের কালশীতে বস্তিতে মাঝরাতে ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সেখানে দমকলের ১১টি ইউনিট কাজ করেছে।
রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ্গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখানও অজানা। তবে, প্রাথমিকভাবে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
আগেও জনবহুল মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন লেগেছে। চলতি বছরের অগস্ট মাসেই সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১৯টি ইঞ্জিন একযোগে আগুন নেভানের কাজ করে।



