ভোলায় যুবদলের গাড়ীর বহরে ছাত্রলীগ ও যুবলীগের হামলা,ভাংচুর আহত-১৫

স্টাফ রিপোর্টারঃ ভোলার লালমোহনের ডাওরি বাজার এলাকায় ভোলা জেলা যুবদলের একটি মাক্রোবাসের বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এতে ভোলা জেলা যুবদলের সভাপতিসহ ১৫জন আহত হয়েছে।ভাংচুর করা হয়েছে দুইটি মাক্রোবাস।
বৃহস্পতিবার(২৯নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১২টায় ভোলা জেলা যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী ৪টি মাইক্রোবাসে করে চরফ্যাশনে যাওয়ার সময় লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে যুবদলের নেতাকর্মীদেরকে মারধর করা হয় এবং ২টি গাড়ি ভেঙ্গে ফেলা হয়। হামলাকারীরা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন ও সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিমসহ অন্তত ১৫জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। আহতদের কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন বলেন, আমরা যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে দেখা করতে চরফ্যাশন যাচ্ছিলাম। গাড়ি লালমোহনের ডাওরি আসলে গতিরোধ করে আ’লীগের ক্যাডাররা কি বুঝে ওঠার আগেই আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমাদের লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আমাদের ২টি মাইক্রোবাস ভাংচুর করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, ভাংচুর করা ২টি মাইক্রোবাসের ২টি থানায় আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।