× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ভোলায় যাত্রীবাহি বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বাস ভাংচুর অগ্নিসংযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
সিএনজি মুখোমুখি সংঘর্ষ

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহিবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার-ইলিশা ফেরীঘাট সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এসময় উত্তেজিত জনতা ৩ টি বাস ভাংচুর ও দূর্ঘটনা কবলিত বাসটিতে অগ্নিসংযোগ করেছেন।

নিহতের মধ্যে প্রাথমিকভাবে নজরুল ইসলাম নামের একজনের নাম-পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়ায় যায়নি।নিহত নজরুল ইসলাম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহিবাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরীঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা লক্ষিপুর সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্কুল শিক্ষক নজরুল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ৪ জন সিএনজি যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর আরো ১ জন মারা যান।

এ সময় বিক্ষুদ্ধ জনতা ৩টি বাস ভাংচুর করে এবং দূর্ঘটনা কবলিত বাসটিতে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুজন মাঝি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছেন।


এ ক্যটাগরির আরো খবর..