গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে প্রতারণা, আটক ২

কক্সবাজার ঃ কক্সবাজারে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে প্রতারণা করায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় নগদ ১০ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়।

শুক্রবার ( ১১ আগস্ট) দিবাগত রাত একটার দিকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর আওতাধীন কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।

তিনি জানান, শনিবার (১২ আগস্ট) দুপুরের মধ্যেই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।