× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

ভোলায় বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Deta-body.jpeg

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় একটি বাগান থেকে জাকির হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৪ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটি নিহত জাকির ওই এলাকার সেকেন্দার চৌকিদার বাড়ির রতন বেপারির ছেলে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় রতনপুর বাজার থেকে বাড়ি ফেরার কথা ছিলো যুবক জাকির হোসেনের। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি।

বুধবার সকালে শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..