ভোলায় গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

ভোলায় গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

ভোলা প্রতিনিধি॥  ভোলা সদর থেকে খাদিজা বেগম (২৮) নামে এক মাদক পাচারকারী নারীকে সোয়া ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃত খাদিজা বেগম ভোলা জেলার লালমোহন উপজেলার মঙ্গল সিকদার (শিন্নিখোলা) কালু সরদার বাড়ীর আলমের স্ত্রী।

আজ বৃহস্পতিবার(৪ জুন) বিকাল সোয়া ৫ টার দিকে ভোলা পৌর ১নং ওয়ার্ড এলাকায় থেকে এ নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার উপ-পরির্দশক(এসআই) (নিঃ) মাইনুল ইসলাম ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা পৌর ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়ের সময় খাদিজা বেগম নামে এক নারী মাদক বিক্রয় ও পাচারকারীকে সোয়া ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।