× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় ভিএইচ গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ২৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানের

Dutta
হালনাগাদ: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
ভিএইচ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

যশোর প্রতিনিধি: ভারতীয় ভিএইচ (ভেংকিস) গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে যশোরে সংবাদ সম্মেলন করেছে দেশের ২৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাদের অভিযোগ ভারতীয় প্রতিষ্ঠানটি পাওনা প্রায় ১৬ কোটি টাকা পরিশোধ না করে ব্যবসা গুটিয়ে নেয়ার পায়তারা করছে। আজ দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতীয় ভিএইচ (ভেংকিস) গ্রুপ ২০১১ সালে যশোরে উত্তরা ফুড্স এন্ড ফিড্স নামে পোল্ট্রি ও ফিস ফিডের দুটি কারখানা স্থাপন করে। এ কারখানার কাঁচামালের জন্য ভিএইচ গ্রুপের মালিক দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করে। এরপর বিভিন্ন সময় ৭০টি সরবরাহকারী প্রতিষ্ঠান কারখানা দুটিতে কাঁচামাল সরবরাহ করে আসছেন। পাঁচ বছর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ওই ৭০টি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ১৬ কোটি টাকা পাওনা হয়েছে। এরইমধ্যে কর্তৃপক্ষ টাকা পরিশোধ না করে উৎপাদন কমিয়ে আনতে শুরু করলে সরবরাহকারীও মালামাল সরবরাহ বন্ধ করে দেয়। একপর্যায়ে তিন বছর আগে কারাখানা দুটি বন্ধ করে ভারতীয় মালিকপক্ষ। এখন তারা প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে। কিন্তু তাদের কাছে পাওনা টাকা পেতে বারবার যোগাযোগ করা হলেও কোন সাড়া মিলছে না। এ অবস্থায় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছেন কাঁচামাল সরবরাহকারী ব্যবসায়ীরা। যে কারণে পাওনা টাকা ফেরত পেতে বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের হস্তক্ষেপ কামনায় করেছেন তারা।

সংবাদ সম্মেলনে পাওনাদার দেশের বিভিন্ন জেলার ২৪টি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..