× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ভারতের ৬টি বগি উল্টে নিহত ৫, আহত অর্ধশতাধিক

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের পুরী-হরিদ্বার-কলিঙ্গগামী উৎকল এক্সপ্রেস নামের একটি ট্রেনের ছয়টি বগি উল্টে গেছে। এতে বেশ কয়েকটি বগি উল্টে অপর বগির উপর উঠে যাওয়ায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে রাজ্যের মুজাফফর নগর জেলায় এ দুর্ঘট্না ঘটেছে। স্থানীয গণমাধ্যম বলছে, ভয়াবহ এ দুঘর্টনায় এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছে। এনডিটিভি বলছে, মুজাফফর নগরের খাওতলি স্টেশনে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ১০০ কিলোমিটার দূরে দূর্ঘটনা কবলিত ট্রেনটি উড়িষ্যার পুরি থেকে উত্তরাখণ্ডের হরিদরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার কারণ সনাক্তে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভু। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে তিনি বলেন, যেকোনো ধরনের গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কর্তৃপক্ষ বলছে, ট্রেনের বগির নিচে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার পর ওই রেল লাইনে চলাচলকারী ট্রেনের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। উদ্ধারকাজ শেষের পর পুনরায় রেলওয়ের কার্যক্রম শুরু করা হবে বলে কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..