বিশেষ প্রতিবেদকঃ ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী- অশ্বিনী কুমার চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাকে বিহারের রাজধানী পাটনা থেকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা হেফাজতে থাকা অরিজিৎকে আজ আদালতে নেওয়া হবে।
সশস্ত্র মিছিলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ১৭ মার্চের সহিংসতার পরই শাশ্বতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার এড়িয়ে থাকতে সমর্থ হন তিনি।


