× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে পাচারের সময় শার্শায় ৩০পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় সাড়ে ৩ কেজি ওজনের ৩০ টি স্বর্ণবারসহ আশিকুর নামে  এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আশিকুর শার্শার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার সকালে শার্শা সীমান্তের গোগা এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের চালানটি আটক করে।
 ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের তারা জানতে পারে যশোরের শার্শা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্দেহ ভাজন এক চোরাকারবারী  সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে আটক করে। পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে ২১ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৮ বার  অভিযানে ১০ জন আসামীসহ সর্বমোট ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য- ১২ কোটি ২৬ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..