বেনাপোল দিয়ে ৩ বছর পর ভারতে পাচার হওয়া ১৯জনকে দেশে ফেরত

বেনাপোল দিয়ে ৩ বছর পর ভারতে পাচার হওয়া ১৯জনকে দেশে ফেরত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ২থেকে ৩বছর পর দেশে ফিরছেন ভারতে পাচার হওয়া ১৯জন বাংলাদেশি যুবতী
বৃহস্পতিবার(২১অক্টোবর)সন্ধা৭ টার সময়১৯জন যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের কে হস্তান্তর করে।
ফেরত আসা যুবক যুবতীরা বাংলাদেশের  বিভিন্ন জেলায় বাসিন্দা তাদের বয়স ১৬থেকে ৩০বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।জাস্টিক অ্যান্ড কেয়ার ১২জনকে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি ১ জনকে ও রাইটস যশোর ৬জনকে গ্রহন করে।
যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান,  সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের মুম্বাই পুনে এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে। পরে উদ্ধার হওয়ারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারীরা দেশে ফিরেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজু আহম্মদ জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ১৯ জন নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তাদেরকে ৩টি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।