ভারত থেকে ফিরল  শিশুসহ ৩০ বাংলাদেশি নারী পুরুষ

ভারত থেকে ফিরল  শিশুসহ ৩০ বাংলাদেশি নারী পুরুষ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়ার দীর্ঘ ২-৮ বছর পর শিশুসহ ৩০ বাংলাদেশি নারী-পুরুষকে ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ২-৮ বছর আগে তারা কাজের সন্ধানে সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। পরে তাদের ভারতের বিভিন্ন কারাগারে পাঠানো হয়। সে দেশের একটি ১১টি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে।
পরে দুই দেশের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে শুক্রবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় । সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর মানবাধিকার কমিশন ও মহিলা আইনজীবি সমিতির নামের তিনটি এনজিওর হেফাজতে দেওয়া হয়েছে ।সেখান থেকে তারা পরিবারের কাছে হস্তান্তর করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।