ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের উদ্যোগ

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের উদ্যোগ
ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের উদ্যোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির (ব্লু ইকোনমি) বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান কমোডর শেখ মাহমুদুল হাসান (অব.) ব্রিফিংয়ে মূল উপস্থাপনা করেন।

উপস্থাপনায় বাংলাদেশের ব্লু ইকোনমির বিভিন্ন খাতের বর্তমান অবস্থা, অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল, সামুদ্রিক মৎস্য ও মেরিকালচার (সামুদ্রিক চাষ), বন্দর ও নৌপরিবহন, সমুদ্রভিত্তিক জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ।

ব্রিফিংয়ে বাংলাদেশের সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমুদ্রভিত্তিক খাতের অবদান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।