× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ভারত প্রতিনিধি

ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রশন সম্পন্ন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রশন
ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মেনেল মাসালমির সক্রিয় সহযোগিতায় ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রশন সুসম্পন্ন

ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির জন্য এক ঐতিহাসিক ও গৌরবের দিন আজ।  ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্ট ও ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মেনেল মাসালমির সক্রিয় সহযোগিতায় আজ ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রশন সুসম্পন্ন হয়েছে।

আজ ৭ মার্চ (মঙ্গলবার) দুপুর ৩টার সময় (ভারতীয় সময়) ম্যানেল মাসালমি অত্র কমিটির সভাপতি শিপন কুমার বসুকে হোয়াটসআপ মেসেজের মাধ্যমে ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির সভাপতি শিপন কুমার বসু এক সাক্ষাতকারে আমাদের প্রতিনিধিকে জানান, আজ ৭ ই মার্চ, ২০২৩ইং, এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং ঐতিহাসিক দিন। আমাদের সংগঠন এই দিনটিকে সারা জীবন মনে রাখবে এবং এই দিবসটি উপলক্ষে ভবিষ্যতে নানান উত্সব পালনের সম্ভাবনাও রয়েছে।

সেই সাথে তিনি, আবেগ আপ্লুত কন্ঠে ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্ট ও ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মেনেল মাসালমিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়াও কমিটি প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মি. মেন্দি সাফাদি, পৃষ্ঠপোষক মেজর জেনারেল গগন দীপ সহ সকল উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্খীদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান।

You can read more

মি. বসু আরও বলেন, ম্যানেল মাসালমির সাথে সংক্ষিপ্ত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ সহ বিশ্বের যে কোন স্থানে শান্তি প্রতিষ্ঠায় তারা একসাথে কজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..