× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ব্রাজিলে টানা ৭ দিন বর্ষণের ফলে ভূমি ধ্বসে নিহত ৪০

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২০
ব্রাজিলে টানা বর্ষণ

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধ্বসে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ আরও ৪০।

ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা ও চায়না ডেইলি এ খবর জানিয়েছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সাও পাওলো রাজ্যের গুয়ারুজা, সাও ভিসেন্টে ও সান্তোস শহরে।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস শুরু হলে ওই অঞ্চলে অন্তত আড়াই শতাধিক পরিবার তাদের বাড়িঘর হারায়। স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী।

এদিকে ব্রাজিলের আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপদ্রুত সব এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। সব এলাকা উদ্ধার অভিযানের আওতায় আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..