ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -স্পিকার

অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। দেশে গণমাধ্যমের কর্মপরিধি ও কার্যপরিসর অনেক বিস্তৃত হয়েছে। বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টিবোর্ড গঠন করা হয়েছে, যা গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রথম সম্প্রচার সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা, কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং গবেষণামূলক কাজে সাংবাদিকদের সহায়তার ক্ষেত্র তৈরি করবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রথম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।