বেনাপোলের বর্ষীয়ান আঃলীগ নেতা শামছুল হক আর নেই

এম,এ,জলিল শার্শা বেনাপোলঃযশোরের বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলের পিতা আলহাজ শামছুল হক আর নেই।

আওয়ামী লীগের এই নিবেদিত নেতা রোববার (১ এপ্রিল) সকালে বেনাপোলের দুর্গাপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর বেনাপোল গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে যশোর ৮৫/১, আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ শার্শা উপজেলার আওয়ামী লীগের সব নেতাকর্মী গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।