বেনাপোল(যশোর): ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস থেকে সাড়ে ৮শ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বারসহ দুই পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।
বৃহস্পতিবার(০৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যা তাদের আটক করে।
আটক স্বর্ন পাচারকারীরা হলেন, মাদারীপুরের আব্দুল রহিম মোল্লার ছেলে জনি মোল্লা(২৮) ও শরিয়তপুরের জাজিরা উপজেলার বারাকালিনগর গ্রামের আকবার শেখের ছেলে সুজন মিয়া(৩০)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ন পাচারকারীদের বিষয়ে তাদের কাছে আগে থেকে গোঁপন খবর ছিল। পরে বেনাপোল কাস্টমস- চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ৮ টি স্বর্ণেরবার পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রীয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে ও জানান তিনি।




