যশোরের বেনাপোল সীমান্ত পথে তরুণীকে ভারতে পাচার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ওই তরুণীকে।
শনিবার (০৫ মার্চ) ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের গাতিপাড়া থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় দুই পাচারকারীকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।
আসামিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও জলিলের স্ত্রী পালাতক আসামি রোজিনা খাতুন (৩০)।
উদ্ধার হওয়া তরুণী নারায়ণগঞ্জ বন্দরের শাহী মসজিদ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপনে খবর আসে দুই পাচারকারী স্বামী-স্ত্রী মিলে এক গার্মেন্টস কর্মী তরুণীকে মিথ্যা কাজের প্রলোভন দেখিয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী আব্দুল জলিলকে আটক ও তরুণীকে উদ্ধার করা হয়। এসময় কৌশলে পালিয়ে যায় অপর পাচারকারী জলিলের স্ত্রী রোজিনা।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ২০১২-৭/৮ ধারায় মামলা হয়েছে। আটক আসামি পাচারের বিষয়টি স্বীকার করেছেন। দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ ক


