× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
benapol

যশোরের বেনাপোল সিমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালীর গ্রামের পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে রাতুল হাসান (২০)শার্শা থানার  মৃত আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহম্মেদ (৩৮) বেনাপোল পোর্টথানার তালশারী  গ্রামের মৃত জামসের আলীর ছেলে রাশেদ (৪২)।
মঙ্গলবার (৯ মে) ভোরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১.৩০ ঘটিকায় যশোর জেলার যশোর বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ যশোর আন্ত জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ান এর নব নির্মিত দোতলা বিল্ডিং এর সামনে বেনাপোল বাইপাস সড়কের উপর হতে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯.২৫ ঘটিকায় যশোর শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ উপজেলা পরিষদের পিছনে জনৈক বিল্লাল এর বাড়ী সংলগ্ন ফিরোজ আহম্মেদ এর নির্মানাধীন একতলা বিশিষ্ট বিল্ডিং বসত বাড়ীর উত্তর পূর্ব পাশের কক্ষ হইতে ৩০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৪ লক্ষ ৫০০০হাজার টাকা মাএ।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল পোর্টথানায় দুইটি এজাহার দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..